শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

জাফলংয়ে সাইট দখল নিয়ে দু’গ্রুপের সং ঘ র্ষ আ হ ত ২০

স্টাফ রিপোর্টার / ২৪৪ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

69

স্বর্নজিত দেবনাথ:

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন এবং সাইট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।ষ

গত রোববার (৯ মার্চ) রাত গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় কামাল হোসেন মেম্বার ও লাখের পার গ্রামের আব্দুল হেকিম দুগ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন বলেন, লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিন-রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নিচ্ছেন। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছি। রাতে লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

আহতরা বর্তমানে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে জানান তিনি।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালুর সাইট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে একজনের মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ