শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেটে ধর্ষণকারীর শাস্তির দাবিতে; শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৮৫ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

3

নিজস্ব প্রতিবেদকঃ

ধর্ষণকারির সর্বোচ্চ শাস্তির দাবি, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাবি ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল। মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে, একই দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙ্গে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় চার বছরের শিশু আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ