শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ছাতকে ইমামের হাতে কিশোরী ধর্ষণের অভিযোগ, জনতার হাতে আটক ইমাম

স্টাফ রিপোর্টার / ২৫৩ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

53

ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে পবিত্র রমজান মাসে দিনে-দুপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইমামের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ছাতক থানার ১নং ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তরপাড়া) জামে মসজিদে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় এক কিশোরীকে নিয়ে সন্দেহজনক আচরণ করতে দেখে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে কিশোরী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের কথা জানালে উত্তেজিত জনতা ইমামকে আটক করেন।

অভিযুক্ত ইমাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে সোববার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম(৩০) বাদি হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১)তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন।

 

মামলা সুত্রে জানাযায় পবিত্র রমজান মাস উপলক্ষে ঐ মসজিদে পবিত্র কোরআন শিক্ষা (দারুল কিরাআত) চলছিল।গত ৬ মার্চ যোহরের নামাজের বিরতির সময় অন্যান্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর ঐ ছাত্রীকে ইমামের কামরায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে ঐ ইমাম। গ্রেফতার ও মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ