শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

61

শেরপুর প্রতিনিধি:

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা,শহীদ পরিবার এবং আহতদের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮মার্চ) দুপুরে পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা আমির হাফিজুর রহমান, জামায়াতের কর্মপরিষদের সদস্য ডাঃ আনোয়ার হোসেন।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সবুজ এর মাতা সবুজা বেগম, মাহবুব এর মাতা মাহফুজা খাতুন, বকুল এর স্ত্রী নিলুফা আক্তার, সৌরভের বড় ভাই শুভন মিয়া, জীবন্ত শহীদ তালহা, শিবলী নোমানী, আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী জেলা সমন্বয়ক নাহিদ আহম্মেদ নিলয়, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে। মতবিনিময় ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ