শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ আটক ১৪

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

10

সিলেট বুলেটিন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। একপর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় তারা কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ