শিরোনাম
নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

দূর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২০১ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

65

রাজশাহী প্রতিনিধি:

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে ৮ মার্চ ২০২৫ ইং তারিখ সময় সকাল সাড়ে ১০ ঘটিকায়, দূর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাবরিনা সারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা, সঞ্চলনায় ছিলেন, সেলিনা আক্তার আনসার ভিডিপি কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন, কিশোর কিশোরী ক্লাব সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক, পরিবেক্ষনকারী সহ উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে নারী ও কন্যার উন্নয়ন এবং নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান কাম কম্পিউটার অপারেটর, সোহেলী খাতুন, কম্পিউটার অপারেটর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং কিশোর কিশোরী ক্লাব এর জেন্ডার প্রমোটার শফিকুল ইসলাম স্বপন, খাদিজাতুল কোবরা, আবৃতি শিক্ষক সখিনা খাতুন, সাজেদা খাতুন, সারমিন খাতুন, সুমি খাতুন, নুসরাত জাহান, সংগীত শিক্ষক নুসরাত জাহান লিপি, তরিকুল ইসলাম, মামুনুর রশীদ, আলফা খাতুন, রাশেদুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দূর্গাপুর, রাজশাহী।


এই ক্যাটাগরির আরো সংবাদ