শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ভবন ঘেরাও করে রাতভর অভিযান, সবার চোখে ধুলো দিলেন আ. লীগ নেতা

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

1

সিলেট বুলেটিন ডেস্ক:

ভবনের নিরাপত্তাপ্রহরীর কাছে থাকা খাতায় ভেতরে প্রবেশ করা ব্যক্তিদের নাম লিখে রাখা হয়। সেখানে মোস্তাক আহমেদ বাবুর নাম লেখা আছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজেও তাকে স্ত্রী-সন্তানদের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক ঘণ্টার অভিযানেও তাকে খুঁজে পাওয়া যায়নি।ভবনে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ছাত্র-জনতার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন তিনি।

জানা যায়, মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু রাজশাহী নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ব্যাটারি বাবু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ছাত্র-জনতা খবর পায়, নগরের কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবনের নিজের ফ্ল্যাটে উঠেছেন বাবু। তারপর ঘেরাও করা হয় ভবনটি। খবর পেয়ে রাত ১১টার দিকে আসে থানা-পুলিশ, ডিবি পুলিশ, পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি, সেনাবাহিনী এবং র‌্যাব। পুলিশ সদস্যরা ভেতরে গিয়ে তল্লাশি করলেও তার খোঁজ মেলেনি।

তার পরও ভোররাত পর্যন্ত ভবনটি ঘিরে রেখেছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সূত্র জানায়, রাজশাহীর স্টেডিয়াম মার্কেটে মোস্তাক আহমেদ বাবুর ‘সাব্বির আয়রন স্টোর’ নামের একটি ব্যাটারির দোকান আছে। এ জন্যই তার ডাকনাম হয়ে গেছে ব্যাটারি বাবু। সামান্য ব্যাটারির দোকান থাকলেও তিনি অত্যন্ত বিলাসী জীবনযাপন করেন। অভিযোগ আছে, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারি মোহাম্মদের সঙ্গে হেরোইনের কারবার ছিল বাবুর। এ ছাড়া সারা দেশে নারী সাপ্লাই সিন্ডিকেটেও জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালে ক্রিকেটার জিকো হত্যার আলোচিত মামলার আসামি ছিলেন বাবু। ওই মামলা হওয়ার পর তিনি মধ্যপ্রাচ্যে পালিয়ে যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালের দিকে তিনি দেশে ফেরেন। তখন তিনি মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটুর ছত্রছায়ায় রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। এখনও তিনি এই পদেই আছেন। আওয়ামী সরকার পতনের পর তার নামে মামলা হয়েছে।

এদিকে ভবন ঘিরে রেখেও তাকে খুঁজে না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্র-জনতা। এক নারী সাংবাদিকদের বলেন, ‘আমরা তাকে ঢুকতে দেখেছি। পেছনে পেছনে এখানে আসি। তারপরও তাকে পাওয়া গেল না। সে কি দরবেশ, যে ভবনে ঢুকেই হাওয়া হয়ে গেল? এটা কীভাবে সম্ভব!’ এক শিক্ষার্থী সাংবাদিকদের জানান, তারা ফ্ল্যাটের সামনে গেলে পরিবারের সদস্যরা পাঁচ লাখ টাকা দিতে চেয়েছিলেন বাবুকে গ্রেপ্তার না করানোর জন্য। কিন্তু তারা পুলিশকে খবর দেন। পরবর্তীতে কী হয়েছে তা তারা বুঝতে পারছেন না। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘রাত ৩টা পর্যন্ত অভিযান চলেছে। কিন্তু আসামিকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ