শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

2

সিলেট বুলেটিন ডেস্ক:

জামালপুরে সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২) তার তিনজনই একই এলাকার বাসিন্দা।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা তাদের বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। মো. ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সঙ্গে জড়িত। আরো তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ