শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মেজরটিলায় খোলস পাল্টিয়ে আওয়ামী নেতাকর্মীরা এখন বিএনপিতে!

স্টাফ রিপোর্টার / ২০৪ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীর ইসলামপুর মেজরটিলা এলাকায় খোলস পাল্টাচ্ছে আওয়ামী দলের সাবেক নেতাকর্মীরা। তারা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিতে এখন মরিয়া। আওয়ামী সরকারের আমলে তারা ছিল আতন্কের নাম।

স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসতে ইতিমধ্যে তারা খোলস পাল্টিয়ে ফেলেছে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে তাদের গতিপথ।

বেশিরভাগ আওয়ামী কর্মীরা আশ্রয় নিচ্ছে প্রধান বিরোধীদল বিএনপিতে। অনেকে আবার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে স্থান করে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে।

খোঁজ নিয়ে দেখা যায়, সাবেক সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি ও ৩২ নং- ওয়ার্ড কাউন্সিলর পলাতক আসামি রুহেল আহমদ এর সহচর যুবলীগ নেতা ইয়ানুর এখন বিএনপি নেতা পরিচয়ে বুক দাপিয়ে বেড়াচ্ছে।

একই ভাবে সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক নেতা মিছ বাহ উদ্দিন সিরাজের একনিষ্ট যুবলীগ নেতা সাব্বির বর্তমানে যুবদল নেতায় পরিণত হয়েছেন।

আরেক যুবলীগকর্মী জবরুল ওরফে জাবরুল যুবদল নেতা হিসেবে মাঠ চষে বেড়াচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা রুহেলের অন্যতম সহযোগি ছাত্রলীগকর্মী সাহানুর এখন বনে গেছেন ছাত্রদলকর্মী।

এছাড়াও সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ছাত্রলীগ নেতা রুহেলের বিভিন্ন মিছিল সমাবেশে বিএনপি নেতা হেলালের চাচা আলাউদ্দিন, জাবরুল ও সাহানুরকে আগের কাতারে দেখা যায়।

কাউকে সভা সমাবেশে আবার কাউকে কেক কাটা জন্মদিন পালন উৎসবের মিলন মেলায় অংশ নিতে দেখা গেছে। এনিয়ে স্থানীয় এলাকায় দেখা দিয়েছে জল্পনা কল্পনা।

সম্প্রতি ইসলামপুর মেজরটিলা এলাকায় আগের ন্যায় ত্রাসের রাজত্ব কায়েম করছে এসকল হাইব্রিড নেতাকর্মীরা। এদের কারনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অতীত ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

এদিকে তাদের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন ছবি ইতিমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খাদিম পাড়া এলাকার সাব্বির ব্যতিত বেশিরভাগ নেতাকর্মীরা হলেন ইসলামপুর কলোনীর। তারা সকলেই এখন খোলস পাল্টিয়ে বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনে জড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে গোলাপগঞ্জ সি,আর মামলা নং-১২৪/২০২৫ ইং-তারিখের একটি বৈষম্য রিরোধী মামলায় ইসলামপুর কলোনীর জামাল মিয়ার ছেলে ছাত্রলীগ ক্যাডার জাবরুল (৩০) ও একই এলাকার ছাত্রলীগ ক্যাডার আব্দুর রবের ছেলে আব্দুর রহমান শিপু (২৮)’কে আসামি করেছেন গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ছিটা ফুলবাড়ী গ্রামের মরহুম মোঃ রজব আলীর ছেলে বরকত আলী সামাদ (২২)। উক্ত মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ (৬০) ছাড়াও আরও অনেককে।


এই ক্যাটাগরির আরো সংবাদ