শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

78

মোহাম্মদ জাকারিয়া-  ছাতক (সুনামগঞ্জের) প্রতিনিধি:

:ছাতক উপ‌জেলা জুড়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে এ সি‌ন্ডি‌কেট চত্রেুর বিরু‌দ্ধে উপ‌জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে দুই লাখ টাকা জরিমানা, ৩জন অসাধু ব‌্যবসা‌য়ি‌কে আটক করা হয়েছে।

সয়া‌বিন তৈল ডিলার গোবিন্দগঞ্জ বাজারের উসমান স্টোরের মালিক মোঃ উসমানী আলীকে ১লাখ ১০ হাজার, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী ফখরুলের দোকানে ৫০ হাজার ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা,ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচা‌রি আখতার হুসেনকে ৩০হাজার, মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদ ৩০ হাজার টাকাসহ তিন লাখ ৭০ হাজার

টাকা জরিমানা করা হয়। হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে মালাম‌াল সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ নতুন বাজার, ট্রা‌ফিক প‌য়েন্টে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ৭০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবা‌হিনীর ছাতক ক্যাম্পের মেজর জা‌বিরের নেতৃ‌ত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জ‌রিমানা এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ