শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

45

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা এলাকায় আজ সোমবার বিকেলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।  নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা এলাকায় আজ সোমবার বিকেলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অভিযান চালানো হয়।উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীরতীরে ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানো হচ্ছিল। এটির মালিক পৌরসভার বিপ্লব কুমার রায়। তিনি ইটভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই এটি পরিচালনা করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, ইটভাটাটি অবৈধভাবে চলছিল। অভিযানে চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয়। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ