শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

44

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ মার্চ ২০২৫) রাত ৩টার দিকে যৌথ টহল দল গোপন সূত্রে তথ্য পায় যে দক্ষিণ খামারগ্রাম মাহফুজুর রহমানের বাড়ি সেহরির আগে মাদক লেনদেন চলছে। তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো দক্ষিণ কামড়গ্রামের কবির শেখ (৪২), রিপন শেখ (৪০), মাহফুজুর রহমান (৪০) ও তুষার মাতব্বর (২৪)। তাদের কাছ থেকে ১৫০ পিস  ইয়াবা ও ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার এসআই দেওয়ান শামীম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বার ৩।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বোয়ালমারী থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য সহ ৪ মাদক কারবারীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে চালান দেয়া হবে।  মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ