সিলেট বুলেটিন ডেস্ক:
সিলেট নগরীর আম্বরখানায় ফেন্সিডিলের চালানসহ পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের দোয়ারাবাজারের দোহালিয়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে টিপু আহমেদ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজনগর হাট নবীগঞ্জ এর মঞ্জব আলী ওরফে সঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ, সিলেটের কোম্পানীগঞ্জ বিলাজুর গ্রামের ধরণী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস।
সোমবার (০৩ মার্চ) র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এরআগে রোববার (০২ মার্চ) দিবাগত রাতে র্যাব-৯ সিপিএসসির একটি টিম নগরীর আম্বরখানার পূর্ব দরগা গেইট এলাকা থেকে ৩৮৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারীদের গ্রেফতার করে। একই সময় ফেনসিডিল পরিবরহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin