শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর 

স্টাফ রিপোর্টার / ২০৭ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

69

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই মহিলা বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার হোসেন মিয়ার বাবা ৭ বছর পূর্বে মারা যায়। মারা যার পর পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তার ভাইদের মধ্যে বিরোধ ও শত্রুতা চলছিলো। গত শনিবার (১ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে ওই এলাকার করিম খার ছেলে মোঃ সুমন খা (৩৫), কপু মন্ডলের ছেলে দুলু খা (৪৫), আইজুল মেম্বারের ছেলে মোঃ মনির (৪৫), মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ আঃ মোতালেব (৫৫), মোস্তফা (৪৮), মৃত সেলিমের স্ত্রী মোছাঃ বেবী আক্তার (৪৩) ও তার ছেলে সিয়াম (১৯) মনির হোসেনের বাড়িতে এসে পূর্ব বিরোধের জেরে তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার কবিতাকে এলোপাথারি কিল ঘুষি, লাথি মারে ও মাথার চুল ধরে টেনে হেচড়া করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ও বসত বাড়ীর গেইট ও বেড়া ভাংচুর করে ক্ষতি করে। তখন তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। ওই সময় তার স্বামী হোসেন মিয়া বাড়িতে ছিলো না। ওই সময় উল্লেখিত ব্যক্তিরা সুযোগমত পাইলে মারধর করা সহ খুন জখম করবে বলে হুমকি দেয়।

সীমা আক্তার কবিতা জানান, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি দখল করার জন্য আমার স্বামীর ভাইয়েরা লোকজন নিয়ে আমাদের অত্যাচার করছে। একাধিকবার মারধর করছে। গত শনিবারও মারধর করেছে, আমি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তাদের ভয়ে আমি বাড়ি-ঘরে যেতে পারি না। আমার একটা ১১ বছরের সন্তান বাড়িতে রেখে প্রাণের ভয়ে আমি ও আমার স্বামী বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমি সঠিক বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত দুলু ও মনিরের নাম্বারে কল দিয়েও তাদের পাওয়া যায়নি।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ