শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

হকার অপহরণের অভিযোগে যুবদল নেতা মাধব আটক 

স্টাফ রিপোর্টার / ২২৯ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

70

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীতে হকার কাজল মিয়াকে অপহরণের অভিযোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে আটক করেছে।

সিলেটের কোতোয়ালী মডেল থানার অন্তর্গত জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়াকে জয়দীপ চৌধুরী মাধব (৩৫) এর নেতৃত্বে সিএনজিতে করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে।পরে সে আরো ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়। এমন ঘটনায় নগরীর রাজনীতি পাড়ায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, জয়দীপ চৌধুরী মাধব সিলেটে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও বিস্তর

উক্ত ঘটনায় আব্দুল ওয়াহাবের সন্তান হকার কাজল মিয়া (৫০) বাদী হয়ে ১। জয়দীপ চৌধুরী মাধব (৩৮) সহ আরো ৭/৮ জন এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করেন। মামলা নং -১।

মামলায় প্রধান আসামী করা হয়েছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া নিবাসী অজিত চৌধুরীর সন্তান জয়দীপ চৌধুরী মাধবকে ।

রবিবার ( ২ মার্চ )সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মাধবকে গ্রেফতার করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ