শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ভাড়ায় লোক এনে মারামারি : অর্ধশত বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

11

সিলেটভিউ ডেস্ক

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে ঘোষণা দিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িপড়ে। এসময় ভাড়ায় লোক এনে জড়ো করে।শনিবার সকাল হতে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।সরকারি খাস জমি দখল ও আধিপত্য নিয়ে শ্রীমাইল গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা যায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আফজল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।এর জেরে দুপক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। হতাহতের ঘটনাও হয়েছে। এ নিয়ে একাধিক মামলা চলমান।

দুদিন আগ থেকেই আফজল মিয়ার গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করার জন্য ভাড়াটিয়া লোক এনে জমায়েত করে। এ নিয়ে ঘোষণাও দেন আফজল মিয়া।পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ উত্তেজনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ