শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

দূর্ভোগে নাম ভূমি অফিস,দুই মাস ধরে তাহিরপুরে নেই এসিল্যান্ড,জনবল সংকটে চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার / ২৩০ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

72

সুনামগঞ্জ প্রতিনিধি

গত দুই মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) নেই। শুধু উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড)পদটিই শুন্য নয় সহকারী কমিশনার ভূমি অফিসেও জনবল সংকট রয়েছে। এতে করে নামজারীসহ নানান কাজে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলা বাসী।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেন শামস সাদাত মাহমুদউল্লাহ ৩ মার্চ ২৪ ইং সালে। তিনি একেই বছরের ৩১শে ডিসেম্বর বদলী হয়ে অন্যত্র চলে যান এর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি নিজ দাপ্তরিক কাজ সহ বিভিন্ন কারনে দিনভর ব্যবস্থ থাকায় ভূমি অফিসে খুব কম সময় দিতে পারছেন। যার ফলে গুরুত্বপূর্ণ নামজারীসহ অন্যান্য কাজ সমাধানে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপকার ভোগীগন।

আরও খোঁজ নিয়ে জানা গেছে,ভূমি অফিসে যে কটি পদ রয়েছে তার মধ্যে কানুনগো ১ টি পদের মধ্যে একটিই শুন্য,প্রধান সহকারী/নাজির/অফিস সহকারী/মিউ সহ: ৬ টি পদ থাকলেও এই উপজেলা থেকে দুজন প্রেশনে অন্য উপজেলায় কর্মরত রয়েছে,সার্ভেয়ার দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য,জারীকারক দুটি পদের মধ্যে দুটিই শুন্য,চেইনম্যান দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য। এছাড়াও উপজেলার ২ টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ইউনিয়ন ভূমি অফিস তাহিরপুর সদর এ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১টি ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য ও ইউনিয়ন ভূমি অফিস ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১ টিই শুন্য ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য রয়েছে রয়েছে দীর্ঘদিন ধরে। যার ফলে কর্মরতগন তাদের কাজ সঠিক ভাবে পালন করতে পারছেন না।

দলীল লেখক আলা উদ্দিল জানান,এসিল্যান্ড না থাকায় নামজারী করা যাচ্ছে না,এতে করে জমি জমা বিক্রি কমে গেছে। অনেকেই ব্যাংক থেকে লোন নিতে পারছে না। এদিকে আগে সাপ্তাহে দলিল হত ৭০-৮০টি এখন হচ্ছে ৪০-৫০টি। এতে করে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে অপর দিকে জনগন দূর্ভোগ পোহাচ্ছে।

উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী,বড়ছড়া থেকে আসা জামিল মিয়া,শাহাদত আলী,আল আমিন,নুর ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামজারী করতে আসা লোকজন জানান,এত দুর থেকে এসেছিলাম নামজারী করতে এখন শুনি এসিল্যান্ড স্যার নাই। তিনি গত দু মাস ধরেই নাই। না থাকায় দূর্ভোগে আছি। এছাড়াও জনবল সংকট থাকায় ভূমি অফিসের কাজেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

ভূমি অফিস গুলোতে কর্মরতগন জানান,একে ত জনবল নেই, এর মধ্যে এসিল্যান্ড স্যার নেই। তিনি না থাকায় জনগন তাদের কাংখিত সেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি আমাদেরও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,এসিল্যান্ডসহ শুন্য পদ গুলো পূরনের জন্য আমি আমার উর্ধবতন কর্মকর্তাদের জানিয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ