শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি 

স্টাফ রিপোর্টার / ২৪৯ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

69

সিলেট বুলেটিন:

পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীখোলা কাগজীবাড়ি মাঠে লক্ষীখোলা বন্ধু মহল এ টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ ও মৌখালী ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মৌখালী ফুটবল একাদশ কে ৪-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টার প্রোগ্রামার বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। উদ্বোধক অতিথি ছিলেন এলাকার বৃতি সন্তান নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। জয় কাগজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ঢাকা দক্ষিণ এর আহবায়ক মুজিবুর রহমান আনু ও ষোলআনা সমিতিরি পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, প্রভাষক আবু রাসেল কাগজী, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল করিম, শাহীন গাজী, হারুনন, বিপ্লব ও আব্দুর রাজ্জাক সানা।


এই ক্যাটাগরির আরো সংবাদ