শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ছাতকের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ বার্ষিক মিলাদ মাহফিল 

স্টাফ রিপোর্টার / ২২১ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

59

ফারুক মিয়া -সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতকের চরমহল্লাহ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিকেল ২ ঘটিকার সময় ১৭জন মেধাবী শিক্ষার্থীদের (এ প্লাস প্রাপ্ত) মাঝে ১ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। পরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক জাকির হোসেন এবং ফয়জুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ দাতা, কৈতক ” মা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী”, সমাজকর্মী ও শিক্ষানূরাগী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় টেটিয়ারচর চরমহল্লা’র শিক্ষক শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম, জিয়াউল হক, পরেশ চন্দ্র, হুমায়ুন কবির, প্রদিপ সরকার, বাদল ইসলাম, জয়প্রকাশ ভৌমিক, নাহিদ হোসেন প্রমূখ। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, আজিজুল হক, মোহাম্মদ সুন্দর আলী, শামসুল হুদা, আলী আহমদ, স্থানীয় আবু তালেব, আলী আহমদ, আব্দুল হক, মাসুক মিয়া, শিক্ষার্থী শাহি জান্নাত ও সাবেক শিক্ষার্থী মাহবুবুর রহমান। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনুকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল পরিচালনা করেন টেটিয়ারচর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুল্লাহ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফিজ নাহিদ হাসান।


এই ক্যাটাগরির আরো সংবাদ