শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সিলেটের সাদিপুরে ‘লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব’ মঙ্গলবার 

স্টাফ রিপোর্টার / ২৫১ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

63

নিজস্ব প্রতিবেদক :

সিলেট নগরীর ২০ নং ওয়ার্ডের শিবগঞ্জস্থ সাদিপুর আবাসিক এলাকায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির ও আশ্রমে শ্রীশ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ’র উদ্যোগে দু’দিন ব্যাপী “লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব” এর অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়েছে।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা ১ মিনিটে লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে “শুভ পাদুকা উৎসব’র কার্যক্রম শুরু হয়েছে। এ’দিন অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে- রাত্রি ৮টা ৩১ মিনিটে শুভ অধিবাস ও সমবেত বিশেষ প্রার্থনা সভা।

 

পরের দিন রবিবার (২৫ ফেব্রুয়ারী) লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩১ মিনিটে উষা কীর্ত্তন, সকাল ৭টা ১ মিনিটে বিশেষ পূজা, সকাল ৯টা ১ মিনিটে বাল্যভোগ নিবেদন, সকাল ৯টা ৩১ মিনিটে ভক্তদের অন্জলী প্রদান, সকাল ১০টা ৩১ মিনিটে বিশ্বের মানুষের শান্তি কামনায় সমবেত মৌন ধ্যান, সকাল ১১টা ১ মিনিটে শ্রীশ্রী গীতা পাঠ , দুপুর ১টা ১ মিনিটে বাবার রাজভোগ নিবেদন, দুপুর ১টা ৩১ মিনিট থেকে ৪টা ৩১ মিনিট পর্যন্ত ভক্তদেরকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সন্ধ্যার পর ৭টা ১৫ মিনিটে আরতি কীর্তন ও সমবেত প্রার্থনা। প্রার্থনা সভা পরিবেশন করবে শ্রীশ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ। রাত ৮টা ১৫ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

এদিকে, শ্রীশ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ’র নেতৃবৃন্দ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসবের মতো এই মহতি অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার জন্য সবাইকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, সারাদেশের ন্যায় ঢাকা, নারায়নগঞ্জ লোকনাথ মন্দির ও আশ্রমে, সিলেটের মির্জাজাঙ্গাল, করের পাড়া , মৌলভীবাজার, শ্রীমঙ্গল হবিগঞ্জ , সুনামগঞ্জ, দোয়ারাবাজার লোকনাথ মন্দির ও আশ্রমে পাদুকা উৎসব পালনের আয়োজন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ