শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

62

সিলেট বুলেটিন ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে। দেশের জনগনের ভোটাধিকার নিয়ে কোন প্রকার ছিনিমিনি খেলা যাবে না। দ্রুত নির্বাচন দিতে হবে। আন্দোলন শেষ হয়ে যায়নি দেশবাসীকে আরো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নির্বাচনের রোডম্যাপের দাবীতে আমাদের সভা করতে হচ্ছে। সব কিছুই হতে হবে জিয়া মতবাদকে ভিত্তি করে। তাই জিয়ার সাম্য ও জাতীয়তাবাদের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।

শনিবার বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক  নজরুল ইসলাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জি আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ