শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২১৫ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

4

নিজস্ব প্রতিবেদক

ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের আয়োজনে উত্তরা ১৫ নং সেক্টরে অমর একুশে ফেব্রুয়ারীতে ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২টি ইংরেজী মাধ্যম স্কুল এবং ডিয়াবাড়ী স্কেটিং ক্লাব এর ২০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।

বাংলাদেশে স্কেটিং খেলা শুরু হয়েছে মোটামুটি ৪৫ বছর হতে চলল। আর্জেন্টাইন কোচ গ্রেগো সহ দুজন বাংলাদেশির হাত ধরে এর যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৪ সালে গঠিত হয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এই ফেডারেশনের অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে স্কেটিং খেলোয়াড় তৈরির কাজ চলতে থাকে। এর ধারাবাহিকতায় ডিয়াবাড়িতে অনুষ্ঠিত হয় ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

স্কেটিং জুতা, সেভ গার্ড, হাতের কনুই ও পায়ের হাঁটুর জন্য বিশেষ সেফটি গার্ড, হেলমেট, হাতের গ্লাভস, জার্সি ও শর্টস পরে একের পর এক ক্ষুদ্রে প্রতিযোগী হাসি মুখে এগিয়ে আসছিলো প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ,উপ-পুলিশ কমিশনার, রওনক জাহান। এছাড়া উপস্থিত ছিলেন, মো এখলাস উদ্দিন, মো : আতাউর রহমান মামুন, ডা: শাহ জাহান সিরাজ প্রমুখ।

ডিয়াবাড়ি স্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক ডালিম বলেন, ‘বর্তমানে অনেক ছেলেমেয়ে স্কেটিং খেলায় আগ্রহী হচ্ছে। ছোট বয়স থেকেই অনেকে শুরু করছে। তৃণমূল থেকে আমরা সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করার চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যেই আমাদের স্কেটিং দল আরও ভালো ফল বয়ে আনবে আশা করি। পা চলবে, কিন্তু হাঁটার কষ্ট নেই। স্কেটিংয়ের মজাই আলাদা। দ্রুতগতিতে পথ চলাই শুধু নয়, স্কেটিং আসলে একধরনের খেলা, যে খেলা শরীর ফিট রাখতেও সাহায্য করে।’ তিনি আরো জানান, ডিয়াবাড়ি স্কেটিং ক্লাব আমার জীবনের একটি অংশ। এখানে বাচ্চারা স্কোটিং করে। মাদক ও মোবাইল থেকে দূরে থেকে এখানে সময় কাটায় এটা আমার খুব ভালো লাগে। আমি চাই আগামীতে ডিয়াবাড়ি স্কেটিং ক্লাব থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হয়ে জাতীর জন্য সুনাম বয়ে আনুক। বিদেশে টুর্নামেন্টে আমার ক্লাব থেকে অংশগ্রহন করার ইচ্ছা আছে।

 

ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনাসহ বিভিন্ন শহরে স্কেটিং খেলা চলছে ক্লাবের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে। চাকাযুক্ত বিশেষ জুতা পরে গতিময় ছুটে চলার একমাত্র সহজ উপায় হলো স্কেটিং। বাংলাদেশের খেলোয়াড়েরা স্কেটিংয়ের বিভিন্ন ক্যাটাগরির খেলায় বর্তমানে নিয়মিত অংশ নিচ্ছে।

‘বর্তমানে অনেক ছেলেমেয়ে স্কেটিং খেলায় আগ্রহী হচ্ছে। পাঁচ বয়স থেকেই অনেকে শুরু করছে। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর স্কুলভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা, জাতীয় স্কেটিং প্রতিযোগিতা, আন্তক্লাব স্কেটিংসহ নানা ধরনের প্রতিযোগিতা হচ্ছে। দেশের বাইরে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ স্কেটিং দল।

বয়সভিত্তিক ৬-৮, ৮-১০, ১০-১২, ১২-১৪, ১৪-১৬, ১৬-১৮ ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। এ ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে রয়েছে আরেকটি ক্যাটাগরি।


এই ক্যাটাগরির আরো সংবাদ