শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুর বাড়ী ভাংচুরের ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুরে শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে প্রধান আসামিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া আসামির নাম আব্দুল মতিন (৪৫) সে কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভাংচুর ও লুটপাটের ঘটনায় হামলার স্বীকার আহত আমিরুন নেছা বাদী হয়ে ওইদিন বিকেলে থানায় ৭ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাটির তদন্ত সাপেক্ষে শনিবার মামলাটি রেকর্ডভুক্ত করেন।মামলা নং – ১৪ জৈন্তাপুর মডেল থানা ২২/০২/২০২৫।

 

পরে শনিবার দুপুরে আসামি গ্রেফতারে ৪ নং বাংলা বাজার এলাকায়  অভিযানে নামে পুলিশ। ওইদিন বেলা ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক  বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি আবদুল মতিনকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

উল্লেখ্য গত ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে বিরোধপূর্ণ অমিমাংসীত জায়গায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে আব্দুল মতিনের নেতৃত্বে  বসতবাড়িতে ভাংচুর চালানো হয়। উক্ত ঘটনায় আহত জাকিয়া বেগম (৩০), আলী হোসেন (১৩), আমিরুন নেছা(৩৫), মরিয়ম বেগম আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ