শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নরসিংদীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৩৪ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

56

নরসিংদী প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার চারাবাগ নামক স্থানে বাস চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে মহাসড়কের পুষ্টিরাজ ফিডমিল সংলগ্ন স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,রায়পুরা উপজেলার জংগী শিবপুর বেপারী পাড়া এলাকার জুম্মন মিয়ার ছেলে রনি মিয়া (৩২) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে তাপস মিয়া (৩৫)। নিহতের স্বজনরা জানান, তারা দুইজনে দুপুরে মোটরসাইকেল দিয়ে নরসিংদীতে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে খেতে যাচ্ছিলেন৷ চারাবাগ নামক স্থানে যাওয়ার পথে বাসের সাথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুজই মারা যায়। একই বাড়ির দুই জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের স্বজন হেলিম মিয়া জানান, নিহতরা একজন আমার চাচাতো ভাই এবং অপরজন আমার ভাতিজা হয়। তারা নরসিংদীতে আমাদের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল।যাওয়ার পথে দূর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ নুরুল হক জানান, আমারা জুমা’র নামাজের পরপর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছি। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ