শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সিলেটে এমসি কলেজে হামলায় জবি ছাত্রদলের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার / ২৪৪ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

65

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা ও কুয়েটের উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদল।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় ‘স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার’, ‘রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না’, ‘ভিসির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’ সহ নানা শ্লোগান দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল অন্যায়ের সাথে আপোষ করেনি। শত শত নেতাকর্মীর লাশ নিয়ে ঘুরেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুম হতে দেখেছে। এই ক্যাম্পাসেই ছাত্রদল তিন নেতাকর্মীকে হারিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শত শত ভাইয়েরা আহত ও নিহত হয়েছে। সামনে থেকে আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, আন্দোলনের ক্রেডিট ছাত্রদল একা নিতে চায় না। দেশরত্ন তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল কাজ করবে। একই সাথে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবে। কোন সংগঠন যদি মনে করে ছাত্রদলকে বাঁকা আঙ্গুল দেখাবে, তাদের বলে দিতে চাই, ১০ মিনিটের নোটিশে যেকোনো ষড়যন্ত্রকারী পরিস্থিতি মোকাবেলা করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জবি ছাত্রদলের সদস্য সচিব মো. সামসুল আরেফিন বলেন, আগে আওয়ামী লীগ ডামি প্রার্থী তৈরি করত, ডামি নির্বাচন করত। এখন একদল ডামি সাধারণ শিক্ষার্থী সাজে। আমরা বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার এই ব্যানারটাকে কলুষিত করবেন না। আপনারা রাজনৈতিক স্বাধীনতা ব্যাবহার করুন, কোনো গুপ্ত আচরণ করবেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ