শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলে গণতান্ত্রিক নির্বাচনের দাবি।

স্টাফ রিপোর্টার / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

63

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নতুন কমিটি গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের জোরালো দাবি জানিয়েছেন। তারা চান, নেতা নির্বাচিত হোক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, যাতে সংগঠনের সক্রিয় সদস্যরা তাদের মতামত প্রকাশের সুযোগ পান।

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এলে ছাত্রদলের একাংশ স্লোগান তোলে ‘সিলেকশন নয়, ইলেকশন চাই’। তারা মনে করেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, “আমরা চাই আমাদের নেতা আমরা নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করব। সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করলে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হন। গণতান্ত্রিক সংগঠনের নেতৃত্বও গণতান্ত্রিক উপায়ে নির্ধারিত হওয়া উচিত।”

এ সময় জেলা, উপজেলা এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের এই দাবির পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়। তবে দলীয় নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের এই দাবি ছাত্রদলের ভেতরে নতুন আলোচনা সৃষ্টি করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ