শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বাশতলা ও পেকপাড়া সীমান্তে ভারতীয় গরুর চালান আটক

স্টাফ রিপোর্টার / ২৯২ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

9

ফারুক মিয়াদো- য়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও ও মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ০৮ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

শুক্র বার (২১ ফেব্রুয়ারী) আনুমানিক ০৫৩০ ঘটিকার সময় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার-১২৩০/১-এস এবং ১২২৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া নামক স্থান হতে মালিকবিহীন ০৮টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও বাশতলা বিওপির সীমান্ত এলাকা মোকামছড়া ও ঝুমগাও দিয়ে আটটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে আটটি ভারতীয় গরু জব্দ করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ