শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে ফসলি জমির মাটি বিক্রি; কৃষি উৎপাদন বিপর্যয়ের মুখে

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

69

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সানকিভাঙা আসামপাড়া হাওর এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে গোচারণ ভূমি, বীজতলা ও কৃষি জমি। প্রভাবশালীরা আইনের তোয়াক্ক না করেই অবাধে চালাচ্ছে মাটির ব্যবসা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ও প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু মেশিনে কাটা হচ্ছে মাটি। এসব মাটির বেশিরভাগই যাচ্ছে ইটভাটায়। কিছু যাচ্ছে জমি ভরাটের কাজে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সানকিভাঙা ও আসামপাড়া হাওরের বেশকিছু ফসলি মাঠ থেকে মাটি কাটা হচ্ছে। অসাধু চক্রের প্ররোচনায় অনেক কৃষকরা ফসলি জমির মাটি বিক্রি করছে। ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার ফলে এক দিকে কমছে ফসলি জমি, অন্যদিকে ব্যাহত ফসল উৎপাদন। সেই সাথে মাটি বহনের ট্রাকের কারণে ধ্বংস করা হচ্ছে কাঁচা পাকা রাস্তা ঘাট। ফসলি জমির মাটি বিক্রি ও মাটি কেটে ফসলি জমি ধ্বংস করা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না প্রভাবশালীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ