শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

নিজ মেয়েকে ধর্ষণে করায় আটক হলো পিতা।

স্টাফ রিপোর্টার / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

**সিলেটের জৈন্তাপুরে নিজের মেয়েকে  ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম তোতা মিয়া (৪৬)। তিনি কানাইঘাট উপজেলার বাউরভাগ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তোতা মিয়া নিজের ১৩ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ করার সময় প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করেন দ্বিতীয় স্ত্রী। পরে স্থানীয়রা তোতা মিয়াকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে রাখেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কিশোরীর দেওয়া জবানবন্দিতে ধর্ষণের সত্যতা নিশ্চিত হয়ে তোতা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ভিকটিম কিশোরীর মা বিয়ানীবাজার উপজেলায় থাকেন এবং বিভিন্ন বাসা-বাড়িতে গৃহ-পরিচালিকার কাজ করেন। গোয়াবাড়ী এলাকায় তোতা মিয়া দ্বিতীয় স্ত্রী ও সন্তানসহ বসবাস করেন।

পুলিশ জানায়, ভিকটিম কিশোরী তার সৎ মাকে জানায়, গত দুই সপ্তাহ যাবৎ একাধিকবার তার বাবা তাকে ধর্ষণ করতেছে এ ঘটনায় তোতা মিয়ার দ্বিতীয় স্ত্রী আফিয়া বেগম প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনি। তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের সৎ মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ২০০০ সালের সংশোধনী ধারায়  জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে মামলাটি রেকর্ডভুক্ত করেছে। মামলা নং- ৭, তারিখ ১৭/০২/২০২৫। আটক তোতা মিয়াকে মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি ) সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।

ভিকটিম কিশোরীকে অধিকতর চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ