শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

নরসিংদীর সূর্যমুখী বাগান বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে 

স্টাফ রিপোর্টার / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

56

সিলেট বুলেটিন ডেস্ক:

নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর নীচে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের বাগান। সূর্যমুখী তেলের বীজ হিসেবে বপণ করা সূর্যমুখী বাগান এখন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে।

একদিকে কৃষকরা তেল বীজের পাশাপাশি বাগানে আসা দর্শনার্থীদের কাছ পাচ্ছেন বাড়তি আয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে নাগরিয়াকান্দ্র সেতু ও সূর্যমুখী ফুলের বাগান দেখতে ভীড় জমায়।

দেশে আদর্শমানের ভোজ্যতেল হিসেবে সূর্যমুখী বাগানের পরিধি যেমন বাড়ছে, তেমনি এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। কৃষকরা সূর্যমূখী বাগান থেকে ভোজ্যতেলও পাচ্ছেন পাশাপাশি বাগানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকেও আয় করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। বাগান ঘুরে ছবিও তোলেন।

বাগানে ফুল ফোটার সঙ্গে সঙ্গেই আসতে শুরু করেন দর্শনার্থী। সূর্যমুখী বাগান করে একদিকে কমপুঁজিতে বেশি লাভ, তেমনি বাগানগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হওয়ায় আসছে বাড়তি আয়। অন্যদিকে এই বাগান ঘুরতে এসে খুশি ভ্রমণ পিপাসুরা।

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সিনিয়র ইংরেজি বিষয়ের শিক্ষক সুজিত কুমার দাস ও গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঊর্মি দাস দম্পতির সাথে কথা হলে জানান, শহরে কর্ম ব্যস্ততা ও কাজের চাপে মনটা একটু হালকা করতে স্বামীর সাথে এখানে সময় পেলেই সূর্যমুখী বাগান দেখতে আসেন। অপরুপ প্রাকৃতিক দূশ্য দেখতে ভালো লাগে। মন ও ভালো থাকে।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের নারী-পুরুষ এখানে ঘুরতে আসেন দলবেঁধে। বাগান ঘুরে ছবিও তোলেন দর্শনার্থীরা। এবার ভালো ফলন পাবেন বলে আশাবাদী কৃষকরা । তার মূল লক্ষ্য- এই বাগান দেখে যেন আগামীতে চরের সবাই সূর্যমুখীর বাগান করেন।

সূর্যমুখী বীজের মাধ্যমে যে পরিশোধিত তেল পাওয়া যায় তা স্বাস্থ্যকর ও পুষ্টিকর। বাজারে এর চাহিদা প্রচুর রয়েছে। সূর্যমূখীর বীজ থেকে যে তেল পাওয়া যায় তাতে মানবদেহের ক্ষতিকর কোনো কিছু থাকে না।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ