শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়।। তারেক রহমান

স্টাফ রিপোর্টার / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

67

সিলেট বুলেটিন ডেস্ক:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কী দেখছি, আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির সমাপণী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসয়ম তারেক রহমান শেখ হাসিনা কথা উচ্চারণ করে বলেন, ৫ই আগস্ট খুনি স্বৈরাচার পালিয়ে গেছে। ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। এমন কথা বলতেন শেখ হাসিনা। এখন ভারত শুধু স্বৈরাচার শেখ হাসিনাকেই মনে রেখেছে। বাংলাদেশের জনগণ কে ভারত মনে রাখেনি। সেই কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত তিস্তা পাড়ের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন,শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত বাংলাদেশকে আর কিছু দেয় নাই।

তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা ও নদী রক্ষা আন্দোলন এখন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। এটি মানুষের জীবন-মরণ প্রশ্ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

উল্লেখ্য, তিস্তা নদী রক্ষার আন্দোলনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা নদীর তীরে ৫ জেলার ১১টি পয়েন্টেপ্রথম দিনপাড় করে ও দ্বিতীয় দিনের কর্মসূচি চলমান রয়েছে। গতকাল সন্ধ্যায় মশাল মিছিল একযোগে ১১ টি কেন্দ্র হয়।।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ