শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের জার্সিতে কী কী ফুটিয়ে তুলেছে বিসিবি

স্টাফ রিপোর্টার / ২৬৩ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

79

ক্রীড়া ডেস্ক :

নতুন জার্সিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

নতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে তুলেছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব সময়ের মতো বাংলাদেশের জার্সিতে এবারও প্রাধান্য পেয়েছে লাল-সবুজ। বুকের ডান পাশে ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-পাকিস্তান’-এর লোগো আর বাঁ পাশে ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগো। দুই হাতায় লাল-সবুজের মিশ্রণ। বিসিবি সূত্রে জানা গেছে, গাঢ় সবুজে শ্যামল বাংলার চিরায়ত রূপ, রক্ত লালে জেগে ওঠার শক্তি। আর আমাদের শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে জার্সির সামনের অংশে নিচের দিকে। সঙ্গে বাংলাদেশের সবুজের প্রতীক ঘাস ও লতাপাতা শোভা পেয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এপ্রতিবেদক কে বলেন, ‘রঙে এবার পার্থক্য আছে। রক্তাক্ত লাল, গাঢ় সবুজ। আরও উজ্জীবিত করার মতো রঙের সমন্বয়। বাঘ নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। আত্মবিশ্বাসী, শক্তি এবং নির্ভার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বাঘের মধ্যে। যে চরিত্র আমরা আমাদের দলের মধ্যে দেখে থাকি।’

অতীতে জার্সি নিয়ে বিসিবি খুব একটা সুনাম কুড়াতে পারেনি। ফাহিম বললেন, ‘জার্সিটা সবার পছন্দ হলে দলেও সেটির ইতিবাচক প্রভাব পড়ে। দল সবার পছন্দের কিছু একটা পরে খেলছে বড় টুর্নামেন্টে, এটা খুব জরুরি।’

জার্সি উন্মোচনের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে বিসিবি। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির ক্রিকেটারদের উপস্থিতি রেখেছে বিসিবি। ভিডিওর শুরুতেই সূর্যের দিকে তাকিয়ে ব্যাট উঁচু করে দাঁড়িয়ে আছেন অধিনায়ক শান্ত। তারপরই দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাট নিয়ে বসে আছেন। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমদেরা নতুন জার্সি পরে তোপ দাগানোর অপেক্ষায়। ঘূর্ণি জাদু দেখাতে রিশাদ হোসেনকে দেখা যায় হাত পাকিয়ে নিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ