শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল

স্টাফ রিপোর্টার / ২১৯ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

18

অনলাইন ডেস্ক

পাসপোর্ট প্রতীকী ছবি

পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ আজ রোববার তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।

ফয়েজ আহম্মদ এ প্রতিনিধিকে জানান আজ জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস। এ সম্মেলন তিন দিন ধরে চলবে।

সম্মেলনে অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ