শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

রাজশাহীতে উদ্বোধন হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট   

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

70

সিলেট বুলেটিন ডেস্ক:

রাজশাহীতে জাঁকজমক ভাবে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ ঘটিকায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মুক্ত করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, মরহুম আরাফাত রহমান কোকো অতীত কোলাকৌশল সুসংগঠিত বাংলাদেশে ভালো ক্রিকেট দল উপহার দেওয়া জন্য ক্রীড়াঙ্গনে তার নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনি কোঠায় চির অম্লান হয়ে থাকবেন। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজশাহীতে প্রথম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ কে দেখিয়ে দিলো নতুন পথের দিশারী নেতৃত্ব। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও আয়োজকদের ধন্যবাদ দেন তিনি।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, যুবদলের আব্দুল কাদের উৎসব ,আবুল কালাম আজাদ সুইট, জার্মানি সুমন, জাকির হোসেন রিমন, আব্দুল কাদের বকুল, সজল, আনোয়ার হোসেন উজ্জল, আবু হেনা লালটু, মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ