শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে সকলের সহযোগিতা চাই : ডাঃ শফিকুর রহমান 

স্টাফ রিপোর্টার / ২২৬ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

71

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমরা একটি বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চাই। বাংলাদেশ একজন গর্বিত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই। দেশের সকল মানুষ ধর্ম বর্ন নির্বিশেষে তার নিজের ধর্ম পালন করবে। আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন কেড়ে নিয়েছে শেখ হাসিনা সরকার। দলের নিবন্ধন ফিরে পেতে আমাদেরকে আজ আদালতের সম্মুখীন হতে হয়েছে। অনতিবিলম্বে আমরা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফেরত চাই। আওয়ামীলীগ সরকারের ফ্যাসিস্টর পালিয়েছে। তাদের দোষররা দেশে বহাল তবিয়তে আছে।

আমরা দেশ নির্বাচন চাই। তবে যেন তেন মার্কা নির্বাচন চাই না। যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. মোছলেহুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও.রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. ফ.ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল জব্বার, কেন্দ্রীয় অডিটর মাওলানা আব্দুল মান্নান, সাবেক ছাএ শিবির সভাপতি জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় নেতা মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

০১৯১৮৭৬৭৬৫৫


এই ক্যাটাগরির আরো সংবাদ