শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে ‍উঠল, ‘চাচা, হাসু আপা কোথায়?’

স্টাফ রিপোর্টার / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

74

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে বিপণিবিতানে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিপণিবিতানটির নাম কুশিয়ারা শপিং কমপ্লেক্স। এর অবস্থান উপজেলার চৌমুহনী এলাকায়। গতকাল বুধবার রাতে এর দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ারের পাশে একটি ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে ওঠে। পরে রাতেই ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক (টেক‌নিক‌্যাল) মারজান সি‌দ্দিকী আজ বৃহস্পতিবার সকালে বলেন, ডি‌জিটাল সাইনবোর্ডটি কে বা কারা হ‌্যাক করে এ ঘটনা ঘ‌টিয়েছে। এ কারণে ভুল–বোঝাবুঝির সৃ‌ষ্টি হয়েছে। বিষয়‌টি নিয়ে গোলাপগঞ্জ থানায় আলোচনা হয়েছে। থানায় সাধারণ ডায়ে‌রি (জিডি) করার প্রস্তু‌তি চলছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ গতকাল রাতে ওই বিপণিবিতানে গিয়েছিল। তখন বিপণিবিতানটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তাঁরা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। এমনটি যাতে আর না হয়, সে জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ