শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ঢাকায় সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

68

সিলেট বুলেটিন ডেস্ক:

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ এবং তিন দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে উপদেষ্টাকে ঘটনাস্থলে হাজির হওয়ার জন্য দাবি জানান।

একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ এবং বাইরে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এর প্রেক্ষিতে পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীরা সেটি না শোনার পর তাৎক্ষণিকভাবে জলকামান ও লাঠিচার্জ করা হয়। পরে তিন দিক থেকে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা বারবার তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু এরপরও তারা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করেছে। তখন আমরাও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি।

অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ