শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বনের ক্ষতি করে বালু উত্তোলনের অভিযোগ ৯ টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ 

স্টাফ রিপোর্টার / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

69

অনলাইন ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর ‌তাওয়াকোচা এলাকায় বনের ক্ষতি সাধন করে বালু উত্তোলনের অভিযোগে ৯টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর তীর ঘেষে বনবিভাগের রাংটিয়া ফরেষ্ট রেঞ্জের তাওয়াকোচা এলাকা থেকে পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা। এসব বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বেও বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা বহুবার অভিযান পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়। বন ধ্বংস করে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। কিন্তু পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

মঙ্গলবার সন্ধ্যায় তাওয়াকোচা ফরেষ্ট বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ সাহিলের নেতৃত্বে বন কর্মচারীরা অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ও ৯টি মাচা ধ্বংস করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,আব্দুল করিম বলেন সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ