শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম পাহাড়তলী রেলস্টেশন এলাকা হতে ২ জন মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-৭, 

স্টাফ রিপোর্টার / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

72

চট্টগ্রাম প্রতিনিধি;

চট্টগ্রাম র‍্যাব ৭, এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ বুধবার আনুমানিক ৬.২০ মিনিট ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ আজিম উদ্দিন (২৩), পিতা- মৃত সিদ্দিক আহমদ, সাং- রাজবল্লভপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, এবং ২। মোঃ সৌরভ চৌধুরী (২৮), পিতা- মোঃ হালিম চৌধুরী, সাং- বাউরিয়া, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের হাতে থাকা দুইটি শপিং ব্যাগের ভিতর হতে বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ১০ কেজি এবং ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ