শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ছাত্র জনতার কফিন মিছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে  

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

গাজীপুরে আওয়ামী লীগের হামলায় আহত হয়ে শিক্ষার্থী আবুল কাশেম মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় কফিন মিছিল করেছেন  ছাত্র জনতা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত  ৭.০০ ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি কফিন মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ শহরের প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন গঙ্গাচড়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কফিন মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিসবাহ উল ইসলাম, আহাদ, শাহজালাল শ্রাবণ, আরমান প্রমুখ।

এ সময় তারা- ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসক সাড়ে ১৫ বছর বাংলাদেশে রেজিম তৈরি করেছিল। তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ভারতে লেজ গুটিয়ে ভারতে পালিয়েছে। আমাদের ভাইদের গুপ্ত হত্যার মাধ্যমে আমাদের এই আন্দোলনকে রুখে দিতে যারা দিবা স্বপ্ন দেখছে তাদের বিরুদ্ধে রাজপথে হাজার ও ছাত্র-জনতা থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আমাদের ভাইকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার বিন্দুমাত্র পরিমাণ অধিকার রাখে না। যাদের হাতে আমাদের দেশের মানুষের রক্ত আছে, আর তারা এ দেশে রাজনৈতিক করার অধিকার রাখে না।

বক্তারা আরও বলেন, এই খুনি দলকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ এখন রাস্তায় রাস্তায় মানুষকে খুন করছে। অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই।

উল্লেখ্য, গত শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন কাশেম খান। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ