শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

মেলায় অবৈধ হাউজি জুয়া লটারি বন্ধের দাবিতে মানববন্ধন:

স্টাফ রিপোর্টার / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

67

রংপুর প্রতিনিধি :

রংপুর সেনা প্রয়াস পার্কে গ্রামীণ ও কুটির শিল্প মেলায় অবৈধভাবে জুয়া লটারি বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও সুশীল সমাজ।

১২ ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার দুপুর ২ঃ০০ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেলা থেকে লটারি জুয়া যদি বন্ধ করা না হয় তাহলে রংপুরের ছাত্র জনতা ও সুশীল সমাজ দুর্বর আন্দোলন গড়ে তুলবে।

এর আগে ১০ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং সোমবার সেনা প্রয়াস পার্কে চলতি গ্রামীণ ও কুটিরশিল্প মেলায় অবৈধভাবে লটারি,হাউজি, জুয়া,ও সার্কাস এর বৈধতা বা নিউজ প্রকাশ বন্ধ করার জন্য রংপুরে কর্মরত সকল সংবাদ কর্মীদের নিমন্ত্রণ করেন মেলা প্রতিপক্ষ।

এই মেলা নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিক পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে নিউজ করেন গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও রংপুরের সুশীল সমাজ ব্যক্তিত্ব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক আইডিতে এই মেলার বিপরীত প্রতিক্রিয়া লিখেন।

তাই মেলা কতৃপক্ষ নৈশভোজ সংস্কৃতিক অনুষ্ঠানে রংপুরে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের নিমন্ত্রণ ও খামের ব্যবস্থা করছেন বলে মনে করেন সুশীল সমাজ।

রাতে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আসা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পাশাপাশি রংপুরের ও দু একজন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন

বাকি সকল কর্মীরা সেখানে যাননি বিবেকের তাড়নায়।

কারণ দেখা গিয়েছে এর আগে ফ্যাসিবাদ আওয়ামী সরকার কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া ঠিক এভাবেই করেছিল।

এ বিষয়ে রংপুরের কর্মরত অনেক সংবাদ কর্মী ধিক্কার জানিয়েছেন।

স্থানীয়দের দাবি  দ্রুত মেলা থেকে হাউজি জুয়া,লটারি বন্ধ করে মেলায় পরিবেশ শৃঙ্খলা বজায় রাখা জন্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ