শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২ ছাত্রলীগ-যুবলীগ নেতা গ্রেফতা।

স্টাফ রিপোর্টার / ২৫৭ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

62

সিলেট বুলেটিন ডেস্ক

কুমিল্লা নগরীতে র‍্যা-পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ও যুবলীগ নেতা গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে র্যা ব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সুজানগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সানাউল্লাহ হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়। একই রাতে পরিচালিত অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকা

হতে যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন আহম্মেদ (৪৮) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সানাউল্লাহ হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুজানগর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে এবং মোঃ আলাউদ্দিন আহম্মেদ (৪৮) একই থানার কাপ্তানবাজার গ্রামের মোঃ সলিমুল্লাহ এর ছেলে।

এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১ নং আসামী সানাউল্লাহ (২৫) সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার এর ভাতিজা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক সিহানুরের সক্রিয় কর্মী এবং ২ নং আসামী আলাউদ্দিন (৪৮) কাপ্তানবাজার ৪ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি।

তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ