শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ চলছে’

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

2

সিলেট বুলেটিন ডেস্ক

‘প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ চলছে’

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন।’

জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি।

এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ