শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সারাদেশের ১২১৪টি রাজনৈতিক ‘গায়েবি মামলা’ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

78

সিলেট বুলেটিন ডেস্ক:

সারাদেশে ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক মামলার তালিকা করা হয়েছে। জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এর মধ্যে এক হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এর মধ্যে ৫৩টি মামলার গেজেট দু-এক দিনের মধ্যে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অ্যাক্টে ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ