শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

মারামারির ভিডিও ধারণের সময় সাংবাদিককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

2

রাজবাড়ী জেলা প্রতিনিধি::

 

রাজবাড়ীতে বালুমহাল ইজারার দরপত্র নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন মনিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুমহালের ইজারার দরপত্র জমা দেওয়া শেষ দিন ছিল আজ। এ ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তিনি মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে।

তার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা সেখান থেকে সটকে পড়েন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনগত পদক্ষেপ নিবো।

সাংবাদিককে মারধর করতে দেখে পুলিশ ঘটনাস্থল থেকে সটকে পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে ছিল বলেই ঘটনাটি বেশিদূর ঘটতে পারেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ