শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বুধবার অনলাইনে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’

স্টাফ রিপোর্টার / ২৪৪ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

72

বিনোদন ডেস্ক:

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। এরপর ছাত্রলীগের নির্মমতার শিকার আবরার ফাহাদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক।এদিকে
আবরার হত্যাকাণ্ডের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা।

আবরার ফাহাদের হত্যকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ।
শর্টফিল্মটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্টফিল্মটি প্রদর্শিত হয়।

এবার, বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা জানাল প্রযোজক প্রতিষ্ঠান ‘একটি ফুল’।

প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে সাজানো সোশ্যাল এন্টারপ্রাইস- ‘একটিফুল’ এর পক্ষ থেকে জানানো হয় আগামী ১২ ফেব্রুয়ারি ‘একটিফুল’ নামক ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি পাবে।

এ বিষয়ে পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে। সেই প্রত্যাশা থেকে আমরা ‘রুম নম্বর-২০১১’ নির্মাণ করেছি। আশা করি, এটি দর্শকদের আকৃষ্ট করবে।

দর্শকদের বলব, আপনারা শর্টফিল্মটি দেখুন। মতামত প্রদান করুন। তিনি শর্টফিল্মটি নির্মাণে সহযোগিতা করায় ‘একটিফুল’কে ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ