শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ৫ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ৫৩০ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙামাটির বাঘাইছড়িতে মহিলাদের জন্য একমাদ্র দ্বীনি প্রতিষ্ঠান পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানা’র ৫ম বার্ষিক সভা উপলক্ষে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

 

শনিবার (৮ই ফেব্রুয়ারি ) বিকাল ৩ টা হতে শুরু হয় মাদ্রার বার্ষিক সভা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এতে মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন পশ্চিম মুসলিম ব্লকের কৃতি সন্তান ঢাকা উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হযরত আলী, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক পৌর মেয়র আলমগীর কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবীব উল্লাহ, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলার মধ্যে একটি মাত্র মহিলা মাদ্রাসা এটি, এর গুরুত্ব অপরিসীম তাই সকলে মিলে এই মাদ্রাসার জন্য সার্বিস সহযোগিতা করা উচিত একই সাথে নিজেদের মেয়েদের দ্বীনি শিক্কায় শিক্ষিত করার জন্য অভিভাবকদেরও উৎসাহিত করা হয়।

 

সভা শেষে মাদ্রাসার নুরাণী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীদের নতুন পোশাক তৈরীর জন্য কাপড় প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আলী, এবং তিনি ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন৷


এই ক্যাটাগরির আরো সংবাদ