শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে আটক করে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার / ২৪৭ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

59

লালমনিরহাট প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক সাব্বির আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির ভাতিজা এবং হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন নতুন বাজার এলাকায় এলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা সাব্বির আহমেদকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আপাতত ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ