শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার / ২৫৪ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

79

সিলেট বুলেটিন ডেস্ক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে “জাগো বাহে তিস্তা বাঁচাই” কর্মসূচী সফল করার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় সুধী সমাবেশ করেছে বিএনপি।

রোববার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে হাতীবান্ধা শিল্পকলা একাডেমি হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সুধী সমাবেশে তিনি বলেন, তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এই কর্মসূচির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুপাশে বাজার গড়ে উঠবে, যা তীরবর্তী দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের ৫টি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর কড়াল গ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে। তাই তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদ হাতীবান্ধা উপজেলার সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাবেশে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ