শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সৎ পিতামাতার অমানবিক নির্যাতনের শিকারে ১৬ মাসের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

শরিয়তপুর:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আপন মা ও সৎ বাবার অমানবিক নির্যাতনের শিকার হয়ে ১৬ মাস বয়সী শিশু আরিফার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাজিরার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে শিশুটিকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত শিশু আরিফা (১৬ মাস) তার মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদের সাথে এক মাস আগে থেকে স্থানীয় ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া ঘরে বসবাস করতো। নিহত শিশুটির মা চাঁদনী আগের স্বামীকে রেখে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন।

স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, “শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।”

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়, এতে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। এরপর গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায়। প্রতিবেশীরা জানান, শিশুটির কান্নার শব্দ প্রায়ই শোনা যেত। তারা একাধিকবার জানতে চাইলে মা চাঁদনী বিষয়টিকে শাসনের নামে এড়িয়ে যেতেন।

ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, ‘আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে আটক করেছি। তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ